নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য অরুণ কুমার দে’র মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য অরুণ কুমার দে’র মৃত্যুতে প্রেস ক্লাবের শোক
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬



নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য অরুণ কুমার দে’র মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক অরুণ কুমার দে বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।

বার্ধক্যজনিত কারণে নানান রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর নগরীর গলাচিপায় নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে পরিবারে তাঁর স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তানসহ দুই নাতি ও এক নাতনি এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অরুণ কুমার দে’র মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ সকল সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন। তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত

পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:২৮   ১৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
সুস্থভাবে বেঁচে থাকতে কবিতা আবৃত্তি ও নাট্যচর্চার বিকল্প নেই
টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিতের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
ঢাকার চারপাশের বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার: নৌপরিবহন মন্ত্রী
বিভাগীয় শহরগুলোতে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কিনা—জানতে চান মন্ত্রিপরিষদ সচিব
প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ