ফতুল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ পাভেল গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ পাভেল গ্রেপ্তার
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬



ফতুল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ পাভেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলিসহ মাইনুল ইসলাম পাভেল (৩৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তিনি বিদেশে পলাতক সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম পাভেল (৩৪), ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার বাসিন্দা মৃত ইউনুস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামানের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের নেতৃত্বে শাসনগাঁও এলাকায় পাভেলের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে উপ-পরিদর্শক আশিষ ও সহকারী উপ-পরিদর্শক হামিদ সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

অভিযানকালে পাভেলকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কোমরে লুকানো অবস্থায় একটি বিদেশি তৈরি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত পাভেল নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্র এবং বর্তমানে বিদেশে পলাতক শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময় আজমেরী ওসমানের ছত্রচ্ছায়ায় বিসিক শিল্পাঞ্চলসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে সে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০:২০:৪৩   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ