যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, বাকিদের বুকে টেনে নেব: ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, বাকিদের বুকে টেনে নেব: ফখরুল
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬



যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, বাকিদের বুকে টেনে নেব: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে এবং যারা অন্যায় করেনি তাদের বুকে টেনে নেব।

বুধবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নের মোলানী বাজারে নির্বাচনী প্রচারণার গণসংযোগে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, হাসিনা তাদের লোকদের ফেলে দিল্লিতে চলে গেছে। আপনারা চিন্তা কিরবেন না আমরা সেই বিপদ থেকে আপনাদের উদ্ধার করবো। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি, সাধারণ মানুষ আমরা তাদের বুকে টেনে নেব।

তিনি আরও বলেন, নৌকা না থাকলেও আমাদের একটি প্রতিপক্ষ দল রয়েছে সেটি হলো দাড়িপাল্লা। ৯১ সালে আমরা দাড়িপাল্লাকে দেখেছিলাম সেসময় তার খুব কম ভোট পেয়েছিলো।

মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি পরীক্ষিত দল এবং আমি আপনাদের ব্যাক্তিগত ভাবে পরিচিত লোক। দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি কখনো আপনাদের ছেড়ে যায়নি। আগামি নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য আমি কাজ করবো।

শেখ হাসিনার স্বৈরশাসন সম্পর্কে বলেন, এর আগে আমরা কখনো ভোট দিতে পারিনি সব ভোট ফ্যাসিস্ট হাসিনা নিয়ে গেছে। এবার একটা সঠিক ভোট হবে এমন আশা করছি আমরা।যেখানে সকল ভোটাররা স্বাধীনভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে।

তিনি আরও বলেন, আমাদের নতুন নতুন কলকারখানা তৈরি করতে হবে। মানুষের চিকিৎসার জন্য ভালো হাসপাতাল তৈরি করবো। এটা আমার শেষ ভোট, আমার জীবনের শেষ নির্বাচন। এই শেষ ভোটে দয়া করে আপনারা সকলকে আমাকে সমর্থন করে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ করার সুযোগ দিবেন।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৩১   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ পবিত্র আশুরা
আল কোরআন ও আল হাদিস
বন্দরে সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ গ্রেপ্তার
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ
প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্নপূরণ : সংসদ পরিদর্শনে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়
সরিষাবাড়ীতে ধুতুরা পাতা খেয়ে এনডিপির ৬ কর্মী অসুস্থ
মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা
সোনারগাঁয়ে কৃষকরা পেলেন বিনামূল্যের বীজ-চারা-সার
নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ