হাসিনা পালানোর পর আমরা উন্নয়নের কাজ শুরু করেছি : মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাসিনা পালানোর পর আমরা উন্নয়নের কাজ শুরু করেছি : মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬



হাসিনা পালানোর পর আমরা উন্নয়নের কাজ শুরু করেছি : মির্জা ফখরুল

গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পর বিএনপি উন্নয়নের কাজ শুরু করেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘হাসিনার আমলে আমরা কাজ করতে পারিনি, পালানোর পর আমরা উন্নয়নের কাজ শুরু করেছি। আগে ১০০ টাকা আয় হতো এখন ২০০ টাকা আয় করাকে উন্নয়ন বলে। কর্মসংস্থান হলে মানুষের উন্নয়ন হবে।
যদি কৃষির উন্নতি হয় তাহলে আমাদের উন্নতি হবে।’

আজ বৃহস্পতিবার নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী ভোটে সঠিক সিদ্ধান্ত না নিলে আমরা ভুল করব। বিএনপি আগামীতে সরকার গঠন করবে।
তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক জিয়াকে দেশে আসতে দেননি ১৮ বছর। যেদিন প্রথম আসলেন সেদিন লোকে লোকারণ্য হয়ে গেল।’

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্লান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘প্রথম দিন স্টেজে উঠে তারেক রহমান বললেন আমার একটা পরিকল্পনা আছে।
তার পরিকল্পনা হলো উন্নয়নের পরিকল্পনা। আমাদের মায়েদের উন্নতি করতে চায়। সেটা হলো ফ্যামিলি কার্ড, এই কার্ডের মাধ্যমে ন্যাযমূল্যে শিক্ষা, স্বাস্থ্য সুবিধা পাবেন। কৃষি কার্ডের মাধ্যমে সার-বিষ পাওয়া যাবে। তিনি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।

জামায়াতের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে পাকবাহিনী অনেক অত্যাচার করেছে। বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। পাক সেনাদের কারা সহযোগিতা করেছিল এটাও আমরা জানি। আগে ৭১ সালের জন্য মাফ চান তারপর ভোট চান।’

বাংলাদেশ সময়: ১৬:১৪:২১   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী
বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
মাদক নির্মূলে প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করা হবে : ডিসি রায়হান কবির
ফরিদপুর-৪ আসনের এমপি বাবুলের নির্দেশে সদরপুর-চরভদ্রাসন সড়কের গর্ত সংস্কার
সংসদের দক্ষিণ প্লাজায় মিউজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ