জামায়াত নেতার মৃত্যুতে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামায়াত নেতার মৃত্যুতে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬



জামায়াত নেতার মৃত্যুতে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

জামালপুর প্রতিনিধি: শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সংঘর্ষে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জামালপুরের সরিষাবাড়ী। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরিষাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এশার নামাজ শেষে সরিষাবাড়ী বিজিএমই জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণে মিছিলটি আরামনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাজপথ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং মাওলানা রেজাউল করিমের খুনিদের দ্রুত বিচার দাবি করা হয়। মিছিল শেষে জিকে প্লাজা সংলগ্ন এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহাবস্থান নষ্ট করে হামলার পথ বেছে নেওয়া হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক।নির্বাচনী প্রচারণায় সব দলের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। এসময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ নেতাকে হারানোর শোক আমরা শক্তিতে পরিণত করব। খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন চলবে।”

​পৌর জামায়াতের সেক্রেটারী আহমদ আলী-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আখতারুজ্জামান সোহাগ। ​এছাড়াও উপস্থিত ছিলেন কামরাবাদ ইউনিয়ন জামায়াত সভাপতি ​মনোহর আলী, কামরাবাদ ইউনিয়ন জামায়াতসেক্রেটারী মোঃ আব্দুল মান্নান, পৌর ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ​মাওলানা নাছির উদ্দিন সহ উপজেলা ও পৌর ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

​সমাবেশ থেকে অনতিবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:০৮   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ