পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬



পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৪১ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতরা ভারত সমর্থিত ‘ফিতনা আল খারেজি’ এবং ‘ফিতনা আল হিন্দুস্তানের’ সদস্য বলে জানিয়েছে সেনাবাহিনী। বেলুচিস্তান প্রদেশে এ অভিযান চালানো হয়।

দেশটির আন্তঃবাহিনী অধিদপ্তর (আইএসপিআর) শুক্রবার (৩০ জানুয়ারি) জানিয়েছে, গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানে আলাদা দুটি অভিযান চালানো হয়। ওই সময় সবমিলিয়ে ৪১ সন্ত্রাসী নিহত হন।

আইএসপিআরের মুখপাত্র বলেছেন, হার্নাই জেলায় নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযান হয়। ওই সময় নিরাপত্তাবাহিনী সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে হামলা চালান। এতে দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। এতে ভারত সমর্থিত ৩০ সন্ত্রাসী নিহত হয়।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অস্ত্রগুলো সেখানেই ধ্বংস করা হয়েছে।

একইদিন পাঞ্জগুর জেলায় আলাদা অভিযান চালানো হয়। সেখানে ভারত সমর্থিত ফিতনা আল হিন্দুস্তান সংশ্লিষ্ট ১১ সন্ত্রাসী নিহত হয়। সেখানেও বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আইএসপিআর বলেছে, পাঞ্জগুরে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে ব্যাংক থেকে লুট করা অর্থ উদ্ধার করা হয়েছে। তারা এর আগে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে সংস্থাটি। সেখানেও উদ্ধার করা অস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে।

সূত্র: সামা নিউজ

বাংলাদেশ সময়: ১৮:২৩:৩১   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ