বান্দরবানে গণযোগাযোগ অধিদপ্তরের ট্রাক সংগীত উদ্বোধন করলেন মহাপরিচালক

প্রথম পাতা » চট্টগ্রাম » বান্দরবানে গণযোগাযোগ অধিদপ্তরের ট্রাক সংগীত উদ্বোধন করলেন মহাপরিচালক
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬



বান্দরবানে গণযোগাযোগ অধিদপ্তরের ট্রাক সংগীত উদ্বোধন করলেন মহাপরিচালক

গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে বান্দরবানে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান উদ্বোধন করেছে গণযোগাযোগ অধিদপ্তর। বৃহস্পতিবার বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, ভোটারদের মধ্যে সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে আঞ্চলিক ভাষাভিত্তিক সংগীত অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যেই জেলা তথ্য অফিসগুলো দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় ভাষায় রচিত লোকসংগীতের মাধ্যমে গণভোট ও সংসদ নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ে ভোটার উদ্বুদ্ধকরণ এবং গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে জেলা তথ্য অফিসগুলো নিরবচ্ছিন্নভাবে প্রচার কার্যক্রম পরিচালনা করছে। সারাদেশে আয়োজিত ভ্রাম্যমাণ ট্রাক সংগীত, উঠান বৈঠক, কমিউনিটি মিটিং, তরুণ ভোটার উদ্বুদ্ধকরণ সমাবেশ, টেন মিনিটস ব্রিফ, ভোটালাপ এবং ‘ভোটের রিকশা’র মতো ব্যতিক্রমধর্মী কর্মসূচি ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

মহাপরিচালক আরও বলেন, এসব কর্মসূচির মাধ্যমে নির্বাচন কমিশন নির্দেশিত নির্বাচন আচরণবিধি সম্পর্কেও জনগণ, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোকে সচেতন করা হচ্ছে। জেলা পর্যায়ে তথ্য অফিসারদের নেতৃত্বে তথ্য অফিসগুলো গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানামুখী ইনোভেটিভ প্রচার কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি জানান, শহর থেকে গ্রাম পর্যন্ত এমনকি উঠানে উঠানে জনগণকে ভোটাধিকার সম্পর্কে সচেতন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে গণভোট ও সংসদ নির্বাচন সংক্রান্ত আচরণবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এ ধরনের প্রচার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন ও নির্বাচন বিষয়ক জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এবং সৈয়দ এ মু’মেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২২:১০:২৪   ২৪০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ