দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন : ড. মঈন খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন : ড. মঈন খান
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬



দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন : ড. মঈন খান

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনে দলটির প্রার্থী ড. আবদুল মঈন খান।

আজ শুক্রবার নিজ নির্বাচনী এলাকায় ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামে এক উঠান বৈঠকে তিনি এ আহ্বান জানান।

এসময় ড. মঈন খান বলেন, এ দেশের মানুষ গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা ও ভোটের অধিকার চায়। বহু বছর এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ইচ্ছেমতো তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় ড. মঈন খান আরও বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। কোনো চরমপন্থার রাজনীতিতে বিশ্বাসী নয়। তাই, নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সেই উদারনীতির গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম-সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

‎এছাড়া একই দিন ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে এক উঠান বৈঠকে বক্তব্য রাখেন ড. আবদুল মঈন খান।

বাংলাদেশ সময়: ২২:২২:৪৭   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ