জামালপুরে সেনাবাহিনীর অভিযান আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে সেনাবাহিনীর অভিযান আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬



জামালপুরে সেনাবাহিনীর অভিযান আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি সক্রিয় শর্টগান ও দুই রাউন্ড কার্তুজসহ আমিনুল (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে পৌরসভার বলারদিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ বীর, সরিষাবাড়ী আর্মি ক্যাম্পের একটি টহল দল এই অভিযান চালায়। ক্যাপ্টেন শাহরিয়ার নেতৃত্বে দলটি পৌরসভার বলারদিয়া গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালায়। এসময় বাড়ির পাশে ধানক্ষেত সংলগ্ন একটি গোয়াল ঘরের ভেতর মাটি খুঁড়ে লুকিয়ে রাখা অবস্থায় ১টি সর্ট-গান এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়া (মীর পাড়া) গ্রামের মোয়াজ্জেম হোসেন ভানুর ছেলে।

অভিযান শেষে আজ সকাল ৭টায় জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ আটক আমিনুলকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪৩:১৮   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী
বলিউড কাঁপানো হত্যাকাণ্ডের ভয়াবহ কাহিনি বন্ধুত্বের ফাঁদ, সম্পত্তি দখলের ষড়যন্ত্র, তারপর নৃশংস হত্যা
ছবির শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী
ভারতে নেওয়ার আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার
একটি দেশের বিচার বিভাগের গুণমানই তার প্রধান অর্থনৈতিক সূচক : বিচারপতি সৈয়দ রেফাত
চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ