ভয়াবহ চুরির কবলে সরিষাবাড়ীতে আলহাজ্ব জুট মিল, চক্রের প্রধান গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভয়াবহ চুরির কবলে সরিষাবাড়ীতে আলহাজ্ব জুট মিল, চক্রের প্রধান গ্রেপ্তার
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬



ভয়াবহ চুরির কবলে সরিষাবাড়ীতে আলহাজ্ব জুট মিল, চক্রের প্রধান গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : সরিষাবাড়ীর আলহাজ্ব জুট মিলে এক ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। এই চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুট মিলের শ্রমিক আনোয়ার হোসেনের ছেলে সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ এই বিশাল চুরির চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে একটি সংঘবদ্ধ চক্র আলহাজ্ব জুট মিলের মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সবুজ মিয়াকে গ্রেপ্তার করে। সবুজের দেওয়া জবানবন্দিতে উঠে এসেছে যে, এই চুরির শিকড় অনেক গভীরে বিস্তৃত।

গ্রেপ্তারকৃত সবুজ মিয়া প্রশাসনের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে, এই ভয়াবহ চুরির সাথে তিনি একা নন, বরং ১৫ থেকে ২০ জনের একটি বড় সিন্ডিকেট জড়িত। তার দেওয়া তথ্যমতে, চক্রটিতে স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছেন।
চুরিকৃত মালামাল মূলত এলাকার চিহ্নিত ভাংগারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হতো। ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মিলের ভেতর ও বাইরের একটি চক্র দীর্ঘদিন ধরে কাজ করছে।

সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, সবুজের দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। বিশেষ করে চুরির মালামাল কেনা-বেচার সাথে জড়িত ভাংগারি ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুট মিলের রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ২২:১৬:৪৬   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে প্রবাসী পরিবারে দুর্ধর্ষ চুরি ও গাছ কাটার অভিযোগ: ৪ জন গ্রেফতার
ডাঙ্গী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বদরুজ্জামান মোল্লা তারাকে দেখতে চান সমর্থকরা
সদরপুরে LOTTO ব্যান্ডের শোরুম উদ্বোধন
নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা
সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ
২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
নেত্রকোণায় ২০০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
জামালপুরে বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড বিষয়ক কর্মশালা শুরু
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ