ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬



ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘যতই অপপ্রচার হোক না কেন, নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোরা কলেজ মাঠে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন ও নির্বাচন ব্যবস্থাপনা অনুশীলন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন।’

তিনি বলেন, ‘কেউ যদি নির্বাচনে কোনো রকম শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত আছেন।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবার যে টেকনিক্যাল বিষয়গুলো রাখা হয়েছে, আমরা আশা করছি ভোটটা খুব সুষ্ঠুভাবে হবে, শান্তিপূর্ণভাবে হবে এবং লোকজন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে।’

এ সময় মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলম, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৩:১৮   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদকসেবীর কারাদণ্ড
জিয়া হলে সাতদিন চলবে বৃক্ষমেলা, ঘুরে দেখার আহ্বান ডিসির
বন্দরে প্রধানমন্ত্রীর তহবিলের চেক পেলেন ৩৪০ অসচ্ছল পরিবার
আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে নতুন স্কুলব্যাগে উচ্ছ্বসিত দুর্গম এলাকার প্রায় ৫০০ শিক্ষার্থীরা
নির্ভুল ও হালনাগাদ মানচিত্র জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
প্রকল্পে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে টেন্ডার বাতিল করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ