নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬



নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জেলা তথ্য অফিস কার্যালয়ের সামনে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নির্বাচন ও গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে ভ্রাম্যমাণ ট্রাকে সংগীতানুষ্ঠান একটি কার্যকর উদ্যোগ। এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হবে। শিল্পীরা তাদের সংগীতের মাধ্যমে ভোট দেওয়া, গণভোটে অংশগ্রহণ এবং নির্বাচন কমিশনের আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করবেন।

জেলা তথ্য অফিসার মো. কামরুজ্জামান জানান, দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে ভ্রাম্যমাণ ট্রাকটি নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় যাবে। সেখানে বাউল শিল্পীরা সংগীত পরিবেশনের মাধ্যমে ভোটারদের সচেতন করবে।

এ সময় জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৫৭   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ