শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬

তারেক রহমান একটা কাগুজে বাঘ: নাসীরুদ্দীন পাটোয়ারী

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমান একটা কাগুজে বাঘ: নাসীরুদ্দীন পাটোয়ারী
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬



তারেক রহমান একটা কাগুজে বাঘ: নাসীরুদ্দীন পাটোয়ারী

ঢাকা – ৮ আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলছেন, সরকার তারেক রহমানকে ভয় পায়। তারেক রহমানের চাপে সরকার ব্যালেন্স হারাইয়া ফেলেছে। কখনো আমাদের ওপর, কখনো সরকার নিজের ওপর অস্ত্র চালায়। আমি সরকারকে আহ্বান করব, ভয় পাবেন না। তারেক রহমান একটা কাগজে বাঘ। এটা আসল বাঘ না। রয়েল বেঙ্গল টাইগার যদি বলেন, তাহলে ইনকিলাব মঞ্চের ভাইয়েরা।

আজ শনিবার বিকালে জাতীয় শহিদ মিনারে ‘জুলাই ঐক্য’ আয়োজিত ‘র‍্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচির সমাবেশে এসব কথা বলেন তিনি।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “তারেক রহমান একটা কাগুজে বাঘ, এটা আসল বাঘ না। সরকার তাকে ভয় পেয়ে ব্যালেন্স হারিয়ে ফেলেছে। আমি সরকারকে বলব, ভয় পাবেন না।”

নির্বাচন কমিশন ও চলমান রাজনৈতিক সমঝোতার সমালোচনা করে এনসিপির এই নেতা আরও বলেন, “তারেক রহমান হচ্ছে একটা বেলুন। একটা সুই নিয়ে রেডি থাকবেন, টোকা দিলেই ফুস হয়ে যাবে।” তিনি অভিযোগ করেন, দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবর্তে নির্দিষ্ট একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় বসানোর জন্য ‘সিলেকশন’ প্রক্রিয়া আয়োজন করা হচ্ছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, জনগণের ভোটাধিকার উপেক্ষা করে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে ক্ষমতার পালাবদলের চেষ্টা করা হচ্ছে, যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি। তিনি এ ধরনের উদ্যোগ থেকে সরে এসে অবিলম্বে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

সমাবেশে এনসিপি ও জুলাই ঐক্যের অন্যান্য নেতারাও বক্তব্য দেন। তারা নির্বাচনি ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার দাবি জানান।

বাংলাদেশ সময়: ২৩:৪১:২২   ৮ বার পঠিত