![]()
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার তথা গণসমর্থনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আজ রোববার সন্ধ্যায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণকেই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। নির্বাচনের দিন সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মাধ্যমে দেশে ন্যায়ভিত্তিক উন্নয়ন ও সুশাসনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা কেন্দ্র দখলের অপচেষ্টা জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমেই প্রতিহত করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল্লাহ মো. সালেহ এবং হাব-এর সাবেক প্রেসিডেন্ট সৈয়দ গোলাম সারোয়ার।
জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার মো. সেলিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি রকির সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি মো. সাহাব উদ্দিন, উপজেলা সেক্রেটারি মো. বেলাল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আমির মাওলানা মো. শাহজালাল, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী ফরায়েজী, মেশকাত উদ্দিন সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, এনসিপি’র উপজেলা যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, সনাতন ধর্মাবলম্বী নেতা দুলাল কর্মকার এবং ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণের সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা।
বাংলাদেশ সময়: ২৩:৪১:৪৪ ৯ বার পঠিত