দেশে খাদ্যশস্যের মজুদ রয়েছে ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন : খাদ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে খাদ্যশস্যের মজুদ রয়েছে ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন : খাদ্য উপদেষ্টা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



দেশে খাদ্যশস্যের মজুদ রয়েছে ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন : খাদ্য উপদেষ্টা

দেশে নিরাপদ খাদ্য মজুদের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে খাদ্যশস্যের সরকারি মজুদ গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বর্তমানে সরকারি গুদামগুলোতে ২২ লাখ ১০ হাজার টনেরও বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তায় এক অভাবনীয় সাফল্য।

আজ মঙ্গলবার সকালে খাদ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সংবাদ সম্মেলনে গত ৬ বছরের খাদ্যশস্যের মজুদসংক্রান্ত একটি পরিসংখ্যান তুলে ধরা হয়।
এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং খাদ্যসচিব মো. ফিরোজ সরকার উপস্থিত ছিলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের নিরাপদ খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৩ দশমিক ৫ লাখ টন; কিন্তু বর্তমানে আমাদের গুদামগুলোতে ২২ লাখ ১০ হাজার টনেরও বেশি খাদ্যশস্য মজুদ আছে। আল্লাহর রহমতে আমাদের খাদ্য মজুদ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।’

তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমি সব সময় বলতাম যে আমরা দায়িত্ব ছাড়ার সময় যতটুকু মজুদ থাকার কথা, ইনশাআল্লাহ তার চেয়ে বেশিই রেখে যাবো।
এখন সেই লক্ষ্য পূরণ হয়েছে। ফলে দুই দিন পর যিনি দায়িত্ব নেবেন, তাকে তাৎক্ষণিকভাবে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। তিনি ধীরস্থিরভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।’

ব্রিফিংয়ে গত ছয় বছরের (২০২১-২০২৬) খাদ্য মজুদের একটি তুলনামূলক প্রতিবেদন তুলে ধরা হয়।
তথ্য অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চালের মজুদ ১৮ লাখ ৭৬ হাজার ৮৮ টন, গমের মজুদ ৩ লাখ ২২ হাজার ৭৪৩ টন এবং ধানের মজুদ ১ লাখ ৭ হাজার ৮১৫ টন।

অর্থাৎ দেশে চাল, গম ও ধান মিলিয়ে মোট খাদ্যশস্যের মজুদ দাঁড়িয়েছে ২২ লাখ ১০ হাজার ৬৭০ টনে। এটি গত ছয় বছরের একই সময়ের তুলনায় সর্বোচ্চ মজুদ। আর বিপুল মজুদ গত বছরের (২০২৫) একই সময়ের তুলনায় প্রায় ৮ লাখ ৩৪ হাজার টন বেশি।

বিগত বছরগুলোর পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, ২০২১ সালে এই মজুদ ছিল মাত্র ৬ লাখ ৬৯ হাজার ৩৬৮ টন।
২০২২ সালে ২০ লাখ ৯ হাজার ৯২৪ টন। ২০২৩ সালে মজুদ ছিল ২০ লাখ ২৬ হাজার ১৯৬ টন। ২০২৪ এবং ২০২৫ সালে মজুদ যথাক্রমে ১৬ লাখ ৮৪ হাজার ৩৩০ এবং ১৩ লাখ ৭৬ হাজার ৫৫৫ টনে নেমে এসেছিল।

সূত্র : বিএসএস

বাংলাদেশ সময়: ১৭:১০:৩৯   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ