সীমান্তে ভারতীয় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমান্তে ভারতীয় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



সীমান্তে ভারতীয় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে ভারত থেকে আসা দুটি আগ্নেয়াস্ত্র, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাসুদপুর বিওপির একটি টহল দল সীমান্ত হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠুঠাপাড়া এলাকায় এসব অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে।

গত ২ মাসে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এক আসামিসহ ৯ কেজি ৩০০ গ্রাম বিস্ফোরক এবং ছয়টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করেছে। নির্বাচনকে ঘিরে সীমান্তে বিজিবির কঠোর গোয়েন্দা নজরদারি ও তৎপরতা রয়েছে।

বিজিবি আরও জানায়, সাম্প্রতিক সময়ে সারা দেশে বিজিবি ৩৪টি বিদেশি পিস্তল, দুটি রাইফেল, ৩৮টি ম্যাগাজিন, ৬৪৫ রাউন্ড গুলি, দুটি মর্টারশেল, একটি ককটেল, চারটি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাউডার ও ৫৪টি অন্যান্য অস্ত্র উদ্ধার করেছে।

নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরণের নাশকতা সৃষ্টির লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র গোলাবারুদ চোরাচালান করতে না পারে এ লক্ষ্যে বিজিবি সবসময় তৎপর রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৭:০৬:৪২   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ