আজকে নতুন বাংলাদেশের জন্মদিন : প্রধান উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকে নতুন বাংলাদেশের জন্মদিন : প্রধান উপদেষ্টা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



আজকে নতুন বাংলাদেশের জন্মদিন : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিনব্যাপী আমরা এই জন্মদিনের উৎসব পালন করব।’ আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদানের পর তিনি এই কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে অতীতকে বর্জন করলাম।
যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সেগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করলাম।’

তিনি বলেন, ‘আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম।’

এসময় তিনি দেশবাসীকে বাংলাদেশের এই জন্মদিন পালনের আহ্বান জানিয়ে বলেন, ‘আজ সারা দিনব্যাপী আমরা জন্মদিন পালন করব। আসুন আমরা সবাই মিলে এই উৎসবে সামিল হই, সবাই আনন্দ উৎসব করি।
প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আমরা সবাই গণভোটে অংশ নেব। এতে আমাদের সারাদেশ পাল্টে যাবে।’

সবশেষে তিনি বলেন, ‘সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারি। আজ আমার জীবনের মহা আনন্দের দিন, দেশবাসীর জন্যও এটি মহা আনন্দের দিন, মুক্তির দিন।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৪১   ৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-মরক্কো
জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর করারোপ প্রয়োজন : পানিসম্পদ মন্ত্রী
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সোনারগাঁয়ে ১৮ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার রুবেল গ্রেফতার
সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদার জন্য অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জে যানজট নিরসনে ফের মাঠে নামল বিকেএমইএ’র স্বেচ্ছাসেবীরা
ফরিদপুরের সদরপুর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন
ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা অনুষ্ঠিত
ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ