ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে : তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে : তারেক রহমান
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে : তারেক রহমান

ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না। জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে গণতন্ত্রের সূচনা হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, মানুষ যাতে তার দেওয়া ভোটের ফল দ্রুত পায়, আশা করি সে বিষয়ে নির্বাচন কমিশন সচেষ্ট থাকবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে কোনো ষড়যন্ত্রই টিকবে না। ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে।

তিনি আরো বলেন, গতকাল থেকেই কিছু রাজনৈতিক দলের দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।
জনগণের শান্তিপূর্ণভাবে ভোট দিতে আইন-শৃঙ্খলা বাহিনী স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবে বলে প্রত্যাশা করি। ভোটে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।

তারেক রহমান বলেন, আমি সবাইকে আহ্বান করব— আমরা সবাই মিলে চেষ্টা করি যেন ভোটাররা শান্তিপূর্ণ ও সুন্দরভাবে তাদের এই অধিকার প্রয়োগ করতে পারেন। আমরা সবাই মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি।

বাংলাদেশ সময়: ১৫:১২:২২   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার,সরকারের কোটি টাকা রাজস্ব ফাঁকি
সালথায় আড়াই মাস ধরে নিখোঁজ কিশোর ইমরান, শেষ সন্ধানের আশায় কাঁদছেন বাবা-মা
শিক্ষার মানোন্নয়ন ও মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বোয়ালমারী-সালথা সীমান্তে ফের উত্তেজনা: প্রশাসনের বৈঠকের পরদিনই ২ যুবককে কুপিয়ে জখম
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কর্মকালীন নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা, জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা
শিক্ষার্থীদের ৫ ওয়াক্ত নামাজে উৎসাহিত করতে আলফাডাঙ্গায় বিশেষ উদ্যোগ, অর্থায়নে শিক্ষা কর্মকর্তা
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ