ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব তছনছ করে দেব : পাটওয়ারী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব তছনছ করে দেব : পাটওয়ারী
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব তছনছ করে দেব : পাটওয়ারী

ঢাকা-৮ আসনে ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব তছনছ করে দেওয়ার হুঁশিয়ারি ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটওয়ারীর।

তিনি বলেন, ‘এখন সময় প্রতিরোধের। ঢাকা-৮ আসনে যদি ভোট ডাকাতি হয়, তাহলে মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আল্লাহর কসম করে সেই রাজত্ব আমরা খানখান করে দেব। তছনছ করে দেব।
(নির্বাচনে জয়ী) হই বা না হই, বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করে দেব।’

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি সেখানে বিএনপির কর্মী-সমর্থকদের প্রতি আঙুল তুলে বলেন, “এনসিপির নেতাকর্মীদেরকে নিয়ে ঢাকার রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে বের হওয়ার পথে তাদের ওপর ‘আঘাত’ করা হয় এবং সেনাবাহিনীর সামনেই তার ‘মাথায় আঘাত’ করা হয়।”

এরপর সেনাবাহিনী তাদের উদ্ধার করে পাঠিয়ে দেয় বলে জানান নাসীরুদ্দিন পাটোয়ারী।

শাপলা প্রতীকের এই প্রার্থী বলেন, ‘আমাদের ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে দুইটা। রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র। সেখানে ভোট ডাকাতির মহোৎসব চলছে। তারা আমাদের গায়ে পড়ে মারামারি করে ঢাকা-৮ আসনের ভোট বানচাল করতে চাচ্ছে।

এ সময় তিনি মির্জা আব্বাসকে উদ্দেশ করে বলেন, “মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন, আমি আপনাকে বলব–‘খেলায় থাইকেন না। ভোট বানচাল করবেন না। অনেকগুলো মানুষ গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিয়েছে।”

বাংলাদেশ সময়: ১৫:১৮:২১   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চরভদ্রাসনে শত বছরের সরকারি খাল দখলমুক্ত, ভরাটের মালামাল ১০ হাজার টাকায় নিলামে বিক্রি।
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: আতিকুর রহমান রুমন
তরুণ প্রজন্মকে নাগরিক অধিকার সচেতন করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ
টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ