মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে কুলাউড়া আসনে ভোটগ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে কুলাউড়া আসনে ভোটগ্রহণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে কুলাউড়া আসনে ভোটগ্রহণ

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের ১০৩টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। বিশেষ করে চা-বাগান কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

সকাল ১১টার পর পুরুষ ভোটারদের উপস্থিতি বাড়লেও নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।
গাজীপুর চা-বাগান প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলডরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কর্মধা ইউনিয়ন বাজার দাখিল মাদরাসা কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের ভিড় দেখা গেছে।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নাগরিকরাও ভোট দেওয়ার জন্য সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ছিলেন। তারা জানান, এবারের নির্বাচনে চা-বাগানের শ্রমিকদের দাবি পূরণের জন্য ভোট প্রদান করছেন।

প্রিজাইডিং কর্মকর্তারা জানান, সকাল থেকে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং নারী-পুরুষের উপস্থিতির হার সমান থাকছে।
কিছু কেন্দ্রে ইতিমধ্যে হাজারের বেশি ভোট কাস্ট হয়েছে।

এ ছাড়া, মৌলভীবাজারের স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোটগ্রহণের তদারকি করছেন।

কুলাউড়া আসনে ৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু, জামায়াত প্রার্থী মো. সায়েদ আলী এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খানসহ অন্যরা রয়েছে।

এই আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৩ হাজার ২০ জন, যার মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৯২ জন নারী এবং ১ লাখ ৫২ হাজার ৩৪০ জন পুরুষ ভোটার রয়েছেন।

এদিকে, ভোটগ্রহণ নিরাপদ ও সুষ্ঠু রাখতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কোনো প্রকার অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৫৮   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-মরক্কো
জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর করারোপ প্রয়োজন : পানিসম্পদ মন্ত্রী
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সোনারগাঁয়ে ১৮ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার রুবেল গ্রেফতার
সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদার জন্য অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জে যানজট নিরসনে ফের মাঠে নামল বিকেএমইএ’র স্বেচ্ছাসেবীরা
ফরিদপুরের সদরপুর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন
ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা অনুষ্ঠিত
ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ