পাবনায় মাছ ধরার সময় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাবনায় মাছ ধরার সময় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



পাবনায় মাছ ধরার সময় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোনাপাতিলা বিলের পাশে নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন তারা। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং তিনজন আহত হন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের একজন উপপরিদর্শককে পাঠানো হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গজমতি গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইলের ছেলে রব্বেল (২২), একই গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২) এবং নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০)। বাকি দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা শুক্রবার বিকেলে সোনা পাতিল বিলে মাছ ধরতে গিয়েছিলেন।
হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ‎পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪০:১০   ৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন
পাবনায় মাছ ধরার সময় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে সচেতনতা ও নারীদের স্বাস্থ্যসুরক্ষায় সরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান চীফ হুইপের
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার - স্বাস্থ্যমন্ত্রী
শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখতে হবে - ত্রাণ মন্ত্রী
বটবা‌হিনী গতকালের নির্বাচ‌নে হে‌রে গি‌য়েও তারা বি‌ভিন্ন ধর‌নের অপপ্রচার করার চেষ্টা কর‌ছে : খোকন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ