নারায়ণগঞ্জ-৫ আসনে ভোট পুনঃগণনার দাবি ১১ দলীয় জোট প্রার্থীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ-৫ আসনে ভোট পুনঃগণনার দাবি ১১ দলীয় জোট প্রার্থীর
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬



নারায়ণগঞ্জ-৫ আসনে ভোট পুনঃগণনার দাবি ১১ দলীয় জোট প্রার্থীর

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। তিনি এই আসনের বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এই আবেদন করেছেন। একই সাথে তারা প্রধান নির্বাচন কমিশনের কাছেও পুনঃগণনার আবেদন করবেন বলে জানিয়েছেন।

এবিএম সিরাজুল মামুন বলেন, আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে, নারায়ণগঞ্জের মানুষের আকাঙ্ক্ষা ছিল, মানুষ যেভাবে ভোট দিয়েছে; যেভাবে দেওয়াল ঘড়ির পক্ষে জোয়ার ছিল সেটার প্রতিফলন পাইনি। বিভিন্ন অভিযোগ অসঙ্গতি আসছে আমরা লক্ষ্য করছি। জনগণ আমার ভোটাররা খুবই ব্যথিত এবং ক্ষুদ্ধ। আমরা আশা করছি, ন্যায়বিচার পাব।

অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আমাদের অভিযোগ হলো ইলেকট্রনিক মিডিয়াতে খবর আসছিল আমরা ১ লাখ ১৪ হাজার ভোটে বিজয়ী হয়েছি। এটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সেই সাথে আমাদের নিয়োগপ্রাপ্ত পোলিং এজেন্টরা কারচুপিসহ বিভিন্ন অভিযোগ করছেন সেগুলো আমরা পরে বিস্তারিত বলব।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে ১৩ হাজার ৬০৩ ভোটে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম।
ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট এবং দেওয়াল ঘড়ি প্রতীকে এবিএম সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:২২   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ