গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬



গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ ঈদগাহ মাঠ এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

প্রথমে শফিউদ্দিনের ঝুট গোডাউনে আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পাশের একটি ফার্নিচারের দোকান ও একটি বসতবাড়িতেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি ও সারাবো ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনে ঝুট কাপড়, কার্টুনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৫৪   ১৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
সুস্থভাবে বেঁচে থাকতে কবিতা আবৃত্তি ও নাট্যচর্চার বিকল্প নেই
টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিতের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
ঢাকার চারপাশের বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার: নৌপরিবহন মন্ত্রী
বিভাগীয় শহরগুলোতে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কিনা—জানতে চান মন্ত্রিপরিষদ সচিব
প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ