শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬



নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। নিরাপত্তার চাদরে ঢাকা এবং সংসদ ভবনের ভেতরে ও বাইরে পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সংস্কার ও অবকাঠামোগত প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দিনভর বৈঠক করে অনুষ্ঠানের সুষ্ঠু ও সুশৃঙ্খল আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেন। বৈঠকে প্রোটোকল, নিরাপত্তা, অতিথি সেবা ও প্রযুক্তিগত ব্যবস্থাসহ সব বিষয়কে অগ্রাধিকার দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংসদ সচিব কানিজ গণমাধ্যমকে জানিয়েছেন, “আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী প্রস্তুতি শেষ করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের পরেই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।”

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অনুষ্ঠানটি আগামী সোমবার হতে পারে। তবে স্পিকার পদ শূন্য এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকার কারণে সংবিধানের ১৪৮(২ক) অনুচ্ছেদ অনুযায়ী, শপথ পাঠ করানোর দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নিতে পারেন।

সংবিধানের ১৪৮(১) অনুযায়ী সাধারণত বিদায়ী স্পিকার শপথ পাঠ করান। কিন্তু চলমান পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার এই দায়িত্ব পালন করতে পারবেন। জুলাই অভ্যুত্থানের পর দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করে আত্মগোপনে রয়েছেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু একটি মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি থাকায় শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংশয় দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৭:০৭   ৭ বার পঠিত