ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২
সোমবার, ১৫ জুন ২০২৬



ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-১১। এ ঘটনায় মুক্তিপণ দাবির অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. সুজন মিয়া (৩১), জামালপুর দেওয়ানগঞ্জ থানার মো. তোতা মিয়ার ছেলে, এবং চাঁদপুর জেলার সদর থানার পুরান বাজার এলাকার শাহজাহান এর মেয়ে মাজেদা (২৯)। তারা উভয়েই বর্তমানে লামাপাড়া এলাকার হাজী ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারের পাশের বাসায় ভাড়া থাকতেন গ্রেপ্তারকৃতরা। প্রতিবেশী হওয়ার সুবাদে তারা প্রায়ই বাদীর বাসায় যাতায়াত করতেন এবং একমাত্র দুই বছরের শিশুটিকে কোলে নেওয়া ও আদর করতেন।

গত ১২ জুন সকাল আনুমানিক ১১টার দিকে আদর করার কথা বলে শিশুটিকে নিয়ে গিয়ে অপহরণ করে তারা। পরে শিশুটির পরিবারের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির পরিবার র‌্যাব-১১-এর কাছে অভিযোগ করলে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করা হয়।

পরে তাদের হেফাজত থেকে অপহৃত দুই বছরের শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

বাংলাদেশ সময়: ১৮:২৪:১৬   ৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার
আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
‘আমি জাগলে মধুখালী ঘুমাবে, আমি ঘুমালে তাদের জাগতে হবে’: ইউএনও
জামালপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত, ১০ হাজার টাকা জরিমানা
পোগলদিঘা ইউপিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত: নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যভার গ্রহণ
ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
৩১ বছরের অপেক্ষার অবসান, শিক্ষার আলোয় জেগে উঠল চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ