ঋণের চাপে সরিষাবাড়ীতে যুবকের আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঋণের চাপে সরিষাবাড়ীতে যুবকের আত্মহত্যা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬



ঋণের চাপে সরিষাবাড়ীতে যুবকের আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ঋণের বোঝা ও পারিবারিক কলহ সইতে না পেরে বেলাল হোসেন (২৬) নামে ঢাকা ওয়াসা’র এক অস্থায়ী কর্মচারী বিষপানে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার বাউসি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন ওই গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তিনি ঢাকা ওয়াসা’র পিয়ন পদে অস্থায়ীভাবে কর্মরত ছিলেন এবং যমজ দুই কন্যা সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেলাল হোসেন চাকরিতে যোগদানের পর এলাকার বিভিন্ন মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। দীর্ঘ সময় পার হলেও তিনি কাউকে চাকরি দিতে পারেননি, আবার টাকাও ফেরত দিতে ব্যর্থ হন। পাওনাদাররা টাকার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করলে তার পরিবারে চরম অশান্তি ও কলহের সৃষ্টি হয়। মানসিকভাবে বিপর্যস্ত বেলাল গতরাতে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি তাৎক্ষণিক বুঝতে পারেননি। সকালে তার শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছিল।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন:
“নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামান্য পিয়ন পদে চাকরি করে বড় অংকের লেনদেনে জড়ানো এবং শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নেওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৮:১১   ৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে: শফিকুর রহমান
ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার গুরুত্ব অপরিসীম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী
বাহরাইনে নিহত প্রবাসী তারেকের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের পাশে সরকার
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
জাতীয় স্বার্থ রক্ষা করেই শাহজালালের থার্ড টার্মিনালের চুক্তি করতে চায় সরকার : বিমানমন্ত্রী
মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু
আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি : বাণিজ্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ