নতুন মন্ত্রিপরিষদে থাকার প্রশ্নে যা বললেন আসিফ নজরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন মন্ত্রিপরিষদে থাকার প্রশ্নে যা বললেন আসিফ নজরুল
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬



নতুন মন্ত্রিপরিষদে থাকার প্রশ্নে যা বললেন আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুল বিএনপি সরকারের মন্ত্রিসভায় জায়গা পেতে যাচ্ছেন বলে রাজনৈতিক অঙ্গনে কয়েক দিন ধরে আলোচনা চলছিল। তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়ে দিয়ে তিনি জানান, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় থাকছেন না।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল এ তথ্য জানান।

‘আপনি পরবর্তী মন্ত্রিসভায় থাকছেন বলে শোনা যাচ্ছে, এ বিষয়ে বলবেন’— এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘প্রশ্নই আসে না।’

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে বলা হচ্ছে, নতুন মন্ত্রিপরিষদে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চার সদস্যকে দেখা যেতে পারে। এর মধ্যে আসিফ নজরুলের নামও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৪৮   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ