তুমি আমাকে ম্যানিপুলেট করে বিয়ে করেছ : স্পর্শিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » তুমি আমাকে ম্যানিপুলেট করে বিয়ে করেছ : স্পর্শিয়া
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬



তুমি আমাকে ম্যানিপুলেট করে বিয়ে করেছ : স্পর্শিয়া

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ হয়েছে। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি কক্সবাজারের সমুদ্রসৈকতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন এই জুটি। দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে বিয়ের অজানা স্মৃতি হাতড়ে স্পর্শিয়া জানালেন, বিয়ের আগের রাতেও তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না।

বিয়ের আগের রাতের অভিজ্ঞতার কথা জানিয়ে সম্প্রতি স্পর্শিয়া বলেন, ‘আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম।
একটা ঘোরের মধ্যে ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম। এমনকি আগের রাতে নাওঈদকে সরাসরি বলেছিলাম—আমি বিয়েটা করতে চাই না।’

তবে হবু স্বামীর শান্ত ও ইতিবাচক আচরণই পরিস্থিতি বদলে দেয়। স্পর্শিয়া জানান, নাওঈদ তাকে আশ্বস্ত করে বলেছিলেন, বিয়ে করাটা বাধ্যতামূলক নয়; শুধু স্টেজে গিয়ে ছবি তুলবেন আর আনন্দ করবেন।
সেই মুহূর্ত স্মরণ করে অভিনেত্রী বলেন, আমি এখনো ওকে বলি, তুমি আমাকে ম্যানিপুলেট করে বিয়ে করেছ।

বিয়ের সময় পরিবারের ভূমিকা প্রসঙ্গে স্পর্শিয়া জানান, তার ভীতি দেখে পরিবারের সবাই তাকে সাহস দিয়েছিলেন। তারা বলেছিলেন, ‘কবুল’ বলতে না চাইলে বলার দরকার নেই, সবাই মিলে শুধু উৎসব পালন করবেন। মূলত পরিবারের এই মানসিক সমর্থনের কারণেই তিনি বিয়ের পিঁড়িতে বসার সাহস পান।
সব মিলিয়ে বর্তমানে সংসার জীবন নিয়ে বেশ সুখে আছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১১ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা স্পর্শিয়া নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, ‘কাঠবিড়ালী’ ও ‘আবার বসন্ত’র মতো আলোচিত সিনেমায় অভিনয় করে তিনি নিজের মেধার স্বাক্ষর রেখেছেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৪৯   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ