নেপালকে উড়িয়ে শেষ আটে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম পাতা » খেলাধুলা » নেপালকে উড়িয়ে শেষ আটে ওয়েস্ট ইন্ডিজ
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬



নেপালকে উড়িয়ে শেষ আটে ওয়েস্ট ইন্ডিজ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত জয় তুলে নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা নেপালকে ৯ উইকেটে হারিয়েছে।

১৩৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয়রা মাত্র ১৫.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ব্যাট হাতে দলের নেতৃত্ব দেন অধিনায়ক শাই হোপ এবং শিমরন হেডমায়ার।

ইনিংসের শুরুতেই ব্র্যান্ডন কিং ও শাই হোপ ৪৩ রানের জুটি গড়ে মজবুত ভিত তৈরি করেন। কিং ১৭ বলে ২২ রান করে ফিরলেও হোপ ছিলেন অবিচল। পরে হেটমায়ারকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয়ের পথে এগিয়ে নেন তিনি।

হোপ ৪৪ বলে অপরাজিত ৬১ রান করেন, হাঁকান ৫টি চার ও ৩টি ছক্কা।
এটি ছিল তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০ম অর্ধশতক। অন্যদিকে হেটমায়ার ৩২ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে নেপাল। প্রথম ওভারেই আকিল হোসেনের বলে কুশল ভুর্তেল আউট হন।
পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪.১ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৭ রান।

জেসন হোল্ডার বল হাতে দাপট দেখান। তিনি ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এছাড়া রোস্টন চেজ, শামার জোসেফ, ম্যাথিউ ফোর্ড ও আকিল হোসেন একটি করে উইকেট নেন।

মধ্যভাগে দীপেন্দ্র সিং আইরি ও সোমপাল কামি ৫৪ রানের জুটি গড়ে নেপালকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন।
আইরি ৪৭ বলে ৫৮ রান করেন। শেষদিকে সোমপাল কামি ২৬ রানে অপরাজিত থাকলেও নির্ধারিত ২০ ওভারে নেপালের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৩৩।

সহজ জয় তুলে নিয়ে সুপার এইটে জায়গা করে নিল ওয়েস্ট ইন্ডিজ, আর নেপালের সামনে এখন টিকে থাকার সমীকরণ কঠিন হয়ে গেল।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪৮   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ