আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬



আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসকের পক্ষ থেকে চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। ২১ ফেব্রুয়ারি বাদ আসর সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। স্কুল-কলেজ ও সরকারি অফিস-আদালতে অর্ধনমিত পতাকা উত্তোলন করা হবে।

এছাড়াও জেলা প্রশাসকের পক্ষ থেকে র‍্যালি, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও ভ্রাম্যমাণ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ২১ ফেব্রুয়ারি ২০২৬ উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে রাজনৈতিক মতবিরোধ ভুলে দেশের স্বার্থে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন আ ফ ম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আল মেহেদী, মহানগর বিএনপিঢ় সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:২৮:১৪   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ