এটিএম কামালের পিতা-মাতা নারী শিক্ষায় আলো জ্বালিয়েছেন: রাব্বি

প্রথম পাতা » ছবি গ্যালারী » এটিএম কামালের পিতা-মাতা নারী শিক্ষায় আলো জ্বালিয়েছেন: রাব্বি
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬



এটিএম কামালের পিতা-মাতা নারী শিক্ষায় আলো জ্বালিয়েছেন: রাব্বি

রিবর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রয়াত সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষিকা মরহুম আবু তাহের মাস্টার এবং নারী নেত্রী মরহুমা শাহানা খানম চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সোনারগাঁ উপজেলার বারদি ইউনিয়নের রিবর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রীরা এই স্মরণসভার আয়োজন করে।

স্মরণসভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, এটি একটি গর্বের ও গৌরবের বিষয় যে ১১০ বছর আগে এখানে মেয়েদের একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এত পূর্বে সে সময়ের অজোপাড়া গ্রামে মেয়েদের জন্য এরকম স্কুলের নজির খুব বেশি পাওয়া যাবে না। এটিএম কামালের বাবা-মা উভয়েই এই স্কুলে শিক্ষকতা করেছেন। তারা শিক্ষক হিসেবে এই এলাকায় আলো জ্বালিয়েছেন। শত প্রতিকূলতার মধ্যে এই নিভৃত পল্লীতে অন্ধকারে যারা আলো জ্বালিয়েছেন, তাদের নাম সবার স্মরণে রাখা দরকার।

এসময় আরও বক্তব্য রাখেন প্রয়াতদের জ্যেষ্ঠপুত্র নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, জেলা খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম, বারদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, শিক্ষানুরাগী দেওয়ান ফজলুর রহমান, খেলাঘর সোনারগাঁ উপজেলার সহ-সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, এটিএম কামালের পিতা-মাতা মরহুম আবু তাহের মাস্টার ও মরহুমা শাহানা খানম চৌধুরী শিক্ষকতার পাশাপাশি ’৭১-এর মুক্তিযুদ্ধের সময়ও অত্র অঞ্চলে স্বাধীনতা যুদ্ধে বিশেষ ভূমিকা রেখেছিলেন, যা অন্যান্য বক্তাদের বক্তব্যে উঠে আসে।

বাংলাদেশ সময়: ২২:৩২:১০   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ