আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬



আজকের রাশিফল

মেষ: ব্যবসার ক্ষেত্র থেকে অর্থ আসতে পারে। কাজের চাপের জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে। ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। সকালের থেকে দুপুরের দিকে ব্যবসা ভালো হবে।

বৃষ: বাড়িতে চুরি থেকে সাবধান থাকুন। বাড়িতে প্রতিবেশী আসার সম্ভাবনা আছে। প্রিয়জনের খারাপ কাজের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় কোনো ক্ষতি হতে পারে। বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে।

মিথুন: হঠাৎ কোনো কিছু প্রাপ্তির সম্ভাবনা আছে। আজ অতিরিক্ত অর্থ খরচ আপনাকে চিন্তায় ফেলতে পারে। পারিবারিক দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে আজ।

কর্কট: সকালের দিকে শরীরের কোনও কষ্টের জন্য কাজের ক্ষতি। সম্পত্তি নিয়ে ভাইবোনদের সঙ্গে মতবিরোধ হতে পারে। বাড়িতে আত্মীয় আসতে পারে। স্ত্রীর সঙ্গে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নিন।

সিংহ: কারোর কাছ থেকে অপ্রিয় সত্য কথা শুনতে হতে পারে। রক্তচাপজনিত সমস্যায় ভোগান্তি হতে পারে। মায়ের দায়িত্ব পালন না করায় অশান্তি। নিজের কোনো সমস্যার কথা কাউকে না বলাই ভালো।

কন্যা: দূর-সম্পর্কের আত্মীয়দের সঙ্গে কোনো কিছু নিয়ে বিবাদের সম্ভাবনা। যতই প্রিয় বা কাছের বন্ধু হোক, কাউকে বিশ্বাস করলে ক্ষতি হতে পারে। আজ চরিত্র নিয়ে কথা উঠলে প্রশ্রয় দেবেন না।

তুলা: হৃদরোগীদের বিশেষ ভাবে চিকিৎসার প্রয়োজন হতে পারে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা–বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে।

বৃশ্চিক: হজমের গণ্ডগোলে পেটের সমস্যা হতে পারে। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। আজ সবার সঙ্গে বুঝে কথা বলুন। আজ ব্যবসায় কারোর থেকে উপকার পেতে পারেন। উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন।

ধনু: দামি কিছু প্রাপ্তি হতে পরে। আজ ভালো কোনো সংবাদ পাওয়ার জন্য মন বিচলিত হতে পারে। কর্মে একটু জটিলতা থাকলেও সাফল্য থাকবে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে।

মকর: সামাজিক সম্মান বৃদ্ধি। আজ সকালের দিকে কোনো স্বপ্ন পূরণ হতে পারে। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নিচে কোনো যন্ত্রণা হতে পারে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য বিবাদ হতে পারে।

কুম্ভ: ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ। পড়াশোনার জন্য আজ কোনো বাধা আসতে পারে। কবিদের জন্য খুব খারাপ সময়। সংসারের ব্যয় বাড়তে পারে। ব্যবসায় শুভ খবর আসতে পারে।

মীন: পিতার শরীর নিয়ে চিন্তা। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা। পেটের যন্ত্রণা বাড়তে পারে। খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। পড়াশোনার জন্য দিনটি খুব ভালো।

বাংলাদেশ সময়: ১২:৩৬:১০   ৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সালথায় দোয়া মাহফিল
পুকুরে ডুবে মাদারগঞ্জে আরও এক শিশুর করুণ মৃত্যু
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ
ভোলায় শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
জিয়াউর রহমানের আদর্শ জাতিকে সবসময় অনুপ্রাণিত করে : তথ্য প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো - স্পিকার
দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া বেশি শক্তিশালী : দুলু
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ