‘এক’ শব্দের ফ্র্যাঞ্চাইজির নাম ঠিক করল রাওয়ালপিন্ডি

প্রথম পাতা » খেলাধুলা » ‘এক’ শব্দের ফ্র্যাঞ্চাইজির নাম ঠিক করল রাওয়ালপিন্ডি
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬



‘এক’ শব্দের ফ্র্যাঞ্চাইজির নাম ঠিক করল রাওয়ালপিন্ডি

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিমের নাম দুই বা ততোধিক শব্দে দেখেই চোখ অভ্যস্ত। দুই শব্দেই সবচেয়ে বেশি সংখ্যক নাম। যেমন রংপুর রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, হোবার্ট হারিকেন্স, দুবাই ক্যাপিটালস, বারবাডোজ রয়্যালস, ওয়াশিংটন ফ্রিডম, লন্ডন স্পিরিট। পাঁচ শব্দেও দলের নাম আছে, যেমন সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস।

ব্যতিক্রমী উদাহরণ তৈরি করল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজি, এক শব্দের নাম ঠিক করল তারা। রাওয়ালপিন্ডি পুরনো দল মুলতান সুলতানসের জায়গায় মালিকানা নিয়েছে, মুলতান ১০ বছরের মেয়াদ শেষে পিসিবির সঙ্গে চুক্তি নবায়ন করেনি। তাদের পরিবর্তে আসা নতুন ফ্র্যাঞ্চাইজিটির নাম ‘পিন্ডিজ’। এই দলটির সঙ্গেই চুক্তি করেছেন বাংলাদেশের রিশাদ হোসেন।

পিন্ডিজের মালিকানা কিনেছে ওয়ালি টেকনোলজিস। রোববার (২২ ফেব্রুয়ারি) ২৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে নাম জানিয়েছে তারা। পিন্ডিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে তারা ক্যাপশন দিয়েছে, ‘এই যে টিম রাওয়ালপিন্ডির অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি নাম। আমরা সাহসী। আমরা চ্যালেঞ্জিং। আমরা উদ্দীপনা নিয়ে আসছি। আমরা খেলাটাই বদলে দিচ্ছি।’

দ্রুত দলের লোগোও প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিন্ডিজ। ‘পরে আসছে দলের অফিসিয়াল লোগো।’ ভিডিওর শেষে লেখা ছিল, ‘চলতে থাকবে…’।

ওয়ালি টেকনোলজিস গত ৯ ফেব্রুয়ারি এক নিলামে ১০ বছরের জন্য পিন্ডিজের স্বত্বাধিকার পায়। এ জন্য পিসিবিকে তাদের দিতে হয় ২.৪৫ বিলিয়ন রুপি। নিলামে ভিত্তি মূল্য ধরা হয়েছিল ১.৮২ বিলিয়ন রুপি। এই ফ্র্যাঞ্চাইজিটির আগমন ঘটেছে মুলতান সুলতানস পিসিবির সঙ্গে চুক্তি নবায়ন না করায়।

পিন্ডিজ ২০২৬ সালে ১১তম পিএসএলে প্রথমবারের মতো অংশ নেবে। এই আসরে নতুন দল হিসেবে আরও আছে হায়দরাবাদ কিংসম্যান ও শিয়ালকোট স্ট্যালিয়নজ। আসর শুরু হবে ২৬ মার্চ, ফাইনাল ৩ মে।

বাংলাদেশ সময়: ১২:৪১:০৩   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেলেন যারা
দুই নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা
মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে ক্রিস্টাল প্যালেস
দল ঘোষণা করলো পানামা
প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে আর্সেনালের দাপট
‘বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে যাওয়ায় আমি অনেক গর্বিত’
নিশ্চিত হলো ইউরোপের মঞ্চে কারা খেলবে
হার দিয়ে সিটি অধ্যায় শেষ করলেন গার্দিওলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ