লাভ ৫০ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » লাভ ৫০ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬



লাভ ৫০ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের

রমজান মাস উপলক্ষ্যে প্রায় সব ধরনের নিত্যপণ্যে লাভের পরিমাণ ৪০-৫০ শতাংশ কমিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ব্যবসায়ীরা।

এসময় তারা বলেন, শ্রীমঙ্গল থেকে লেবু কেনা হয় গড়ে ১১ টাকা প্রতি পিচ। লেবু ৫টি সাইজে ৫টি ক্যাটাগরিতে বিক্রি করা হয়। ৫ টাকা থেকে শুরু করে ১৭-১৮ টাকা বিক্রি হয়। তবে এখন থেকে লেবু প্রতি ২-৩ টাকা দাম আরও কমানো হবে।

ব্যবসায়ীরা বলেন, ফ্রেশ চিনি ১০০ টাকা কোম্পানি রেট। এখন থেকে ১০১ টাকায় পাইকারি দামে বিক্রি করা হবে। ছোলা পাইকারিতে ১ কেজি ৮৫ টাকায় বিক্রি হয়, তবে এখন থেকে এটি ৮৩ টাকা বিক্রি হবে। এছাড়া প্রতি কেজি চালে ১ টাকা লাভে পাইকারি দামে বিক্রির করা হবে।

তেল ব্যবসায়ীরা জানান, এখন থেকে ৫ লিটারের রুপচাদা সয়াবিন তেল রুপচাদা ও ফ্রেশ সয়াবিন তেল ৯২৫ টাকায় বিক্রি করা হবে। উভয় তেলে ৫ টাকা ছাড় দেয়া হবে।

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন বলেন, কারওয়ান বাজারের ব্যবসায়ীদের কিছু জায়গায় চাঁদা দিতে হয়। যে কারণে তারা সেটা পণ্যের দামে যোগ করেন। কারওয়ান বাজারে শুধু মুরগি ব্যবসায়ীদের কাছ থেকে ৬০ লাখ টাকা চাঁদা নিচ্ছে একটি দল। এসব বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাহায্য লাগবে। আমি ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছি পণ্যের দাম কমাতে। তারা আমার আহ্বানে সাড়া দিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের বলেন, কারওয়ান বাজারে বিভিন্ন দোকানে মূল্য তালিকায় অসামঞ্জস্য থাকায় ৯টি মামলায় ২৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এগুলোর পুনরাবৃত্তি দেখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩:০২:৩৫   ৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২২০০ লিটার অবৈধ জ্বালানি জব্দ
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি : শিক্ষা প্রতিমন্ত্রী
মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় মাদকের চেয়েও ভয়াবহ: মামুন মাহমুদ
আইনশৃঙ্খলা কমিটির সভা: লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত
নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল ২০২৬ সংসদে পাস
হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল
সংরক্ষিত আসনে সরিষাবাড়ী বিএনপিতে একই পরিবারের দুই বোনের লড়াই
জামালপুরে ছাত্রলীগ সভাপতিসহ ১০ নেতাকর্মী কারাগারে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ