শেষ মুহূর্তের গোলে জয় পেল লিভারপুল

প্রথম পাতা » খেলাধুলা » শেষ মুহূর্তের গোলে জয় পেল লিভারপুল
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬



শেষ মুহূর্তের গোলে জয় পেল লিভারপুল

পুরো ম্যাচে সাদামাটা ফুটবল খেলেও শেষ মুহূর্তে গোল করে জয় তুলে নিল লিভারপুল। লিগে নটিংহ্যামের মাঠে ১-০ গোলে জয় পায় অল রেডরা।

ম্যাচের শুরুতেই বিপদে পড়েছিল লিভারপুল। ভুল পাসে বল পেয়ে কাউন্টার অ্যাটাক করে নটিংহ্যাম। তবে লিভারপুলের গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় তারা। প্রথমার্ধের বাকি সময়েও ধুঁকেছে লিভারপুল। একের পর এক আক্রমণ করে লিভারপুলকে কোণঠাসা করে রেখেছিল স্বাগতিকরা।

দ্বিতীয় হাফে কিছুটা ছন্দে ফেরে লিভারপুল। তবুও আক্রমণে তেমন ধার ছিল না। লিভারপুল কোচ স্লট বেশকিছু পরিবর্তন আনেন, তবে কাজের কাজ কিছুই হচ্ছিল না।

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে গোল পাওয়ার আনন্দে মাতে লিভারপুল। হুগো একিটিকের হেড গোলরক্ষক ফেরানোর পর, ডিফেন্ডার ওলা আইনা ক্লিয়ার করতে শট নেন; কিন্তু বল ম্যাক আলিস্টারের গায়ে লেগে জালে জড়ায়।

প্রথম দেখায় মনে হচ্ছিল বল ম্যাক আলিস্টারের পিঠে লেগেছে, কিন্তু ভিএআরের বারবার দেখে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি। এই আর্জেন্টাইন মিডফিল্ডার অবশ্য পরে ইশারা করতে থাকেন যে, বল তার পিঠের ওপরের অংশে লেগেছে।

বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ম্যাক আলিস্টার ও তার দলের সব হতাশা কেটে যায় একটু পরই। খুব কাছ থেকে শটে দলকে জয়ের আনন্দে ভাসান আর্জেন্টাইন এই তারকা।

২৭ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১৩:০৫:২৭   ৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শততম ম্যাচে গোল করে, করিয়ে বার্সাকে জেতালেন ইয়ামাল
শেষ মুহূর্তে মেসির ফ্রি-কিক রুখে ড্র, নতুন স্টেডিয়ামে জয়ের অপেক্ষা বাড়ল মায়ামির
‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়মের সমালোচনায় পোলার্ড
গোলবন্যায় রেকর্ড ভাঙল বায়ার্ন, শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে
এমবাপ্পের ইনজুরির সঙ্গে বার্নাব্যুয়ে পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ
আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল
নিউজিল্যান্ড সিরিজে স্কোয়াডে কেন পরিবর্তন নেই, ব্যাখ্যা নির্বাচক প্যানেলের
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে দুই প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ
দুই দশক পর ক্যাম্প ন্যুতে জয় পেল অ্যাথলেটিকো, হতাশ বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ