শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬



---

নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের পেছনে শুভ চন্দ্র দাস ওরুফে বিল্লাল (৩০) হত্যার ঘটনায় প্রধান আসামি অনিকের বাবা-মাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে অনিকের মা ফাতেমা বেগম ওরফে ফতের বিরুদ্ধে ৩০টির বেশি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বন্দরের কলাবাগান জাকিরশাহ অক্সিজেন ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে ফাতেমা বেগম ওরফে ফতে (৬৫), শাওন (২৭) ও মো. বিশুকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অনিকের বাবা ইসলামকে (৭০) সদর মডেল থানার গত ৩ সেপ্টেম্বরের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ফাতেমা বেগম ওরফে ফতে ও তার স্বামী ইসলাম নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া কেবি সাহা বাইলেনের বাসিন্দা। শাওনও একই এলাকার বাসিন্দা। বিশু বন্দরের কলাবাগান জাকিরশাহ অক্সিজেন ফ্যাক্টরি মাঠ এলাকার মৃত কদম আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে সদর থানার হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে রাস্তা থেকে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় শুভ চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করা হয়। তিনি শহরের গলাচিপা এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

ঘটনার তদন্তে নেমে ডিবি পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সুমন নামে এক আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে নরসিংদী থেকে ধিমন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসা নিয়ে পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এ ছাড়া জমি নিয়ে বিরোধ এবং ফাতেমার বাসায় মাদকবিরোধী পুলিশি অভিযানের পেছনে শুভর ভূমিকা রয়েছে এমন সন্দেহ থেকেও বিরোধ তৈরি হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত বলে দাবি করা একটি বার্মিজ চাকু এবং বিশুর রিকশা চালনার প্রমাণপত্রের রেজিস্টার উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৩০   ৩৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ