আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬



আল কোরআন ও আল হাদিস

আল কোরআন

বিসমিল্লাহির রাহমানির রাহিম:

সূরা নিসা, মদীনায় অবতীর্ণ
আয়াত : ৯১. ; রুকু ২৪

৭১. আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা হচ্ছে পরস্পর একে অন্যের বন্ধু, তারা সৎ বিষয়ের শিক্ষা দেয় এবং অসৎ বিষয় হতে নিষেধ করে, নামায আদায় করে ও যাকাত প্রদান করে, আর আল্লাহ ও তাঁর রাসূলের আদেশ মেনে চলে, এসব লোকের প্রতি আল্লাহ অবশ্যই করুণা বর্ষণ করবেন, নিঃসন্দেহে আল্লাহ অতিশয় ক্ষমতাবান, প্রজ্ঞাময়।

আল হাদিস
মিথ্যা ও মনগড়া হাদীস বর্ণনার ভয়াবহ পরিণাম
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, যে ব্যক্তি জেনে-বুঝে স্বেচ্ছায় আমার উপর মিথ্যা আরোপ করবে, সে যেন তার বাসস্থান দোযখে ঠিক করে নেয়।
(বুখারী-কিতাবুল ইল্ম)

মুগীরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সা)-কে বলতে শুনেছি, “আমার উপর মিথ্যা আরোপ করা তোমাদের কারো উপর মিথ্যা আরোপ করার মতো নয়। যে ব্যক্তি স্বেচ্ছায় জেনে-বুঝে আমার উপর মিথ্যা আরোপ করবে, সে যেন তার আবাসস্থল জাহান্নামে ঠিক করে নেয়।“
(বুখারী-কিতাবুল জানায়িয)

বাংলাদেশ সময়: ০:২৪:২৭   ১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ