পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬



পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত

জেলায় মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং অবহিতকরণ জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মৌজা প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেলোয়ার হোসেন মাতুব্বর।

জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান।

এ কর্মশালায় ৭টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিংয়ের প্রয়োজনীয়তা, ভূমির সুষ্ঠু ব্যবহার, পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমি ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও আধুনিক করার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:২৬   ৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ