ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬



ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকায় অবৈধভাবে সার মজুত রাখার দায়ে বিএডিসি’র এক সার ডিলারকে আজ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মজুতকৃত ৩০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকার মেসার্স সৌভিক এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে প্রতিষ্ঠানটিকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধভাবে মজুত রাখা ৩০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। সার বিক্রি ও জরিমানাসহ মোট ৫০ হাজার ৫শ’ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা গণমাধ্যম’কে বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত করে রাখা বা কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছে সার পৌঁছে দিতে নিয়মিতভাবে বাজার ও ডিলারদের কার্যক্রম তদারকি করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৪২   ১০ বার পঠিত  




খুলনা’র আরও খবর


ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ