প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা আটালান্টা ৪ গোল দিয়ে শেষ ষোলোয়

প্রথম পাতা » খেলাধুলা » প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা আটালান্টা ৪ গোল দিয়ে শেষ ষোলোয়
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬



প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা আটালান্টা ৪ গোল দিয়ে শেষ ষোলোয়

বরুশিয়া ডর্টমুন্ড গত সপ্তাহেই শেষ ষোলোয় এক পা দিয়ে রেখেছিল। প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকা মানে তো দু-চোখজুড়ে পরের ধাপের স্বপ্নই। তাদের স্বপ্ন স্বপ্নই থেকে গেল। ফিরতি লেগে আটালান্টা আরও একটি গোল হজম করলেও বরুশিয়ার জালে দিল ৪ গোল। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শেষ ষোলোয় উঠল তারা।

দ্বিতীয় লেগে ৪-১ গোলে জিতেছে আটালান্টা। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৪-৩ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় তাদের সম্ভাব্য প্রতিপক্ষ আর্সেনাল নয়তো বায়ার্ন মিউনিখ। ড্রয়ের পর প্রতিপক্ষ সম্পর্কে নিশ্চিত হতে পারবে তারা, ড্র আগামী শুক্রবার।

আটালান্টাকে প্রত্যাবর্তনের সুরটা ধরিয়ে দেন জিয়ানলুকা স্কামাক্কা। ৫ মিনিটের মধ্যেই এই ইতালিয়ান বরুশিয়ার জাল খুঁজে পান। প্রথমার্ধে আরও একটি গোল দেয় তারা। বিরতিতে যায় ২-০ গোলের লিড ও সব মিলিয়ে ২-২ গোলের সমতা নিয়ে।

বিরতি শেষে মিনিট দশেকের মধ্যেই আটালান্টা আবার গোল করে। এবার ডি রুনের অ্যাসিস্ট থেকে গোল করেন মারিও পাসালিক। ৭৫ মিনিটে কারিম আদেয়েমি গোল করলে দুদলের সম্ভাবনা ফিফটি-ফিফটি হয়ে যায়।

যোগ করা সময়ের অষ্টম মিনিটে বরুশিয়া ডি বক্সের ভেতর ফাউল করে। ফলে লাল কার্ড পান র‌্যামি বেনসেবাইনি, আটালান্টা পায় পেনাল্টি। সেখান থেকে সফল কিক নেন লাজার সামারজিক। নিশ্চিত হয় তাদের শেষ ষোলো।

বাংলাদেশ সময়: ১১:৪২:৩৯   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেলেন যারা
দুই নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা
মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে ক্রিস্টাল প্যালেস
দল ঘোষণা করলো পানামা
প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে আর্সেনালের দাপট
‘বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে যাওয়ায় আমি অনেক গর্বিত’
নিশ্চিত হলো ইউরোপের মঞ্চে কারা খেলবে
হার দিয়ে সিটি অধ্যায় শেষ করলেন গার্দিওলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ