ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬



ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ফিলিস্তিন ইস্যুতে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে হয় এসব বৈঠক।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ।

বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে তারা শুভেচ্ছা জানান।
তাদের বিশ্বাস, নতুন নেতৃত্বের হাত ধরে শিগগিরই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বাংলাদেশে, ঘটবে উত্তরোত্তর উন্নয়ন। তাছাড়া ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান একই থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানান তারা।

আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
যেখানে বাংলাদেশের পক্ষে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বাংলাদেশ সময়: ১২:৩৩:৫৯   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
উন্নত চিকিৎসা লাগলে সরকার পিছিয়ে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মাইলস্টোন ট্র্যাজেডি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের
তথ্য উপদেষ্টা পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : ডিসি মোঃ রায়হান কবির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ