পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত নিয়ে যা বললো ইরান

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত নিয়ে যা বললো ইরান
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬



পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত নিয়ে যা বললো ইরান

আফগানিস্তান ও পাকিস্তানকে সংলাপ ও সুপ্রতিবেশীসুলভ নীতির মাধ্যমে তাদের মতপার্থক্য নিরসনের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে এটিকে আত্মসংযম ও ইসলামী সংহতির সময় হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে আরাঘচি বলেন, ইরান গঠনমূলক সংলাপ এগিয়ে নিতে প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে প্রস্তুত।

তিনি জানান, কাবুল ও ইসলামাবাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া গভীর করা এবং সহযোগিতা বাড়াতে তার দেশ সহায়ক ভূমিকা পালনে আগ্রহী।

এদিকে, আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্স (সাবেক টুইটার)-এ দেয়া পোস্টে এ ঘোষণা দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ করার পর আফগানিস্তানের প্রধান শহরগুলোতে ধারাবাহিক হামলার মধ্যেই খাজা আসিফ এই ঘোষণা দেন। পাক প্রতিরক্ষামন্ত্রী পোস্টে লেখেন,

পাকিস্তান সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। পূর্ণাঙ্গ কূটনীতি চালানো হয়েছে। কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন এটি আমাদের এবং তোমাদের (আফগানিস্তান) মধ্যে প্রকাশ্য যুদ্ধ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদির দাবি, পাকিস্তানি বাহিনীর হাতে এখন পর্যন্ত মোট ১৩৩ জন আফগান তালেবান নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।

তিনি এক্স-এ লিখেছেন, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগানিস্তানের কাবুল, পাকতিয়া এবং কান্দাহারে পাকিস্তানের হামলায় ‘আরও অনেক হতাহতের ঘটনা ঘটেছে’। তবে পাকিস্তানের এমন দাবি উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্স-এ লিখেছেন, ‘পাকিস্তানের সবশেষ হামলায় কেউ আহত হননি।’

এছাড়া, পাল্টা হামলায় অর্ধশতাধিক পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে তালেবান। যদিও হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষের দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২:৪২:৪১   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ