ভারতের জয়ে সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

প্রথম পাতা » খেলাধুলা » ভারতের জয়ে সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬



ভারতের জয়ে সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের টিকিট অনেকটা নিশ্চিত করে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। আর জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে প্রোটিয়াদের।

চেন্নাইয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপার এইটের বাঁচা-মরার ম্যাচে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়েছে ভারত। টিম ইন্ডিয়ার এই জয়ে সুপার এইট থেকে জিম্বাবুয়ের বিদায় নিশ্চিত হয়ে গেছে। আর প্রথম দল হিসেবে গ্রুপ-১ থেকে সেমিফাইনালে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। তবে গ্রুপ-২ থেকে সবার আগে সেমিতে উঠেছে ইংল্যান্ড।

ভারত-জিম্বাবুয়ে ম্যাচের পরও পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকছে দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচে ২ জয়ে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৪ পয়েন্ট। সমান ২ করে পয়েন্ট অর্জন করেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় দুইয়ে অবস্থান উইন্ডিজের, তিনে আছে ভারত। আর কোনো পয়েন্ট অর্জন না করা জিম্বাবুয়ে রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

এই গ্রুপের প্রত্যেক দলের একটি করে ম্যাচ বাকি। জিম্বাবুয়ের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ হারলেও কোনো সমস্যা নেই প্রোটিয়াদের। আর জিতলে গ্রুপ সেরা হওয়া নিশ্চিত হবে তাদের।

পহেলা মার্চ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যারা জিতবে তারা সেমিফাইনালে চলে যাবে। আর যারা হারবে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। তবে বৃষ্টির কারণে ম্যাচটি যদি পরিত্যক্ত হয় তাহলে সেমিফাইনালে চলে যাবে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ১২:৪৫:৫৮   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় বাংলাদেশ নারী দলের
সৌদি আরবের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত
ইউরোপিয়ান ও এমএলএসের তারকা নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইরাক
পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ
বিশ্বকাপের আগে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
নারী সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল ভারত
টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি
মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ