আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই: ডা. শফিকুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই: ডা. শফিকুর রহমান
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬



আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই: ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই। আমরা দায়িত্বশীল ও শক্তিশালী বিরোধী দল হবো।

আজ শুক্রবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমাদের দেশ আয়তনে ছোট্ট হলেও বিশাল জনগোষ্ঠী রয়েছে। তাদেরকে সম্পদে পরিণত করতে পারলে দেশের চেহারা পাল্টে যাবে। ১২ ফেব্রুয়ারি দেশে নির্বাচন হয়েছে। নানা ত্রুটি থাকা সত্ত্বেও বুকে কষ্ট রেখে আমরা ফলাফল মেনে নিয়েছি। কারণ আমরা না মানার পুরোনো রাজনৈতিক সিস্টেম থেকে বেরিয়ে আসতে চাই।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবু জাফর।

নগরীর আরামবাগস্থ আমানুল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বক্তব্য রাখেন প্রবীণ জামায়াত নেতা অধ্যাপক ফজলুর রহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের সভাপতি ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রেডক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল হান্নান ও হবিগঞ্জ জেলা জামায়াতের আমির কাজী মখলিছুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩২:০২   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে নিজ ঘর থেকে নার্সের মরদেহ উদ্ধার
ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন
বিএনপি জনগণের কল্যাণে কাজ করে: মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে এমপি নায়াব ইউসুফ
ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও বৃক্ষরোপণে
নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত
রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত
জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
মাদক চোরাচালান বন্ধে ঢেলে সাজানো হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তর: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ