সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন ডা. জুবাইদা রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন ডা. জুবাইদা রহমান
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬



সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন ডা. জুবাইদা রহমান

রাজধানীর সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ শুক্রবার গুলশানস্থ জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত নারী ও শিশু অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আমাদের সরকার বিশ্বাস করে, কন্যা শিশুর নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, একাডেমিক ও কারিগরি শিক্ষার মাধ্যমে একজন কন্যা শিশু দেশের যেকোনো স্থানে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। সেক্ষেত্রে আমাদের সরকার সংকল্পবদ্ধ। নারীদেরকে পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রে রাখা হবে।

তিনি আরো বলেন, মাধ্যমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানো হবে। এতে শিক্ষার্থীরা বিদেশে ও দেশে সব জায়গায় কর্মসংস্থানে অগ্রাধিকার পাবে। পাশাপাশি কারিগরি শিক্ষাও মাধ্যমিক পর্যায় থেকে কারিকুলামে যোগ করা হবে। সেটা কর্মসংস্থানে বিরাট ভূমিকা পালন করবে।

পোশাক কর্মীদের বিষয়ে ডা. জুবাইদা রহমান বলেন, আমরা বিশ্বাস করি- প্রত্যেক শিল্প-কারখানায় তাদের সবেতনে মাতৃত্বকালীন ছয় মাস ছুটি অবশ্যই প্রয়োজনীয়। এছাড়া ডে-কেয়ার সেন্টার, তাদের নিরাপদ আবাসন, নিরাপদ যাতায়াত ব্যবস্থা প্রয়োজন। একজন কন্যা শিশু ও একজন মা যখন নিরাপদে কর্মস্থলে যেতে পারবে, তখনই আমরা মনে করব নারীর ক্ষমতায়ন সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, পরিচালক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপদেষ্টা ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, পরিচালক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খানসহ ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫৭   ১৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিমান চলাচল খাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় আইকাওর অডিট শুরু
সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
বন্দরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানি অস্ত্রোপচারের জন্য ২১ রোগী বাছাই
সিদ্ধিরগঞ্জে সাগরের নেতৃত্বে নানা কর্মসূচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা
৩ বছর পর এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ