বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ : আমানউল্লাহ আমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ : আমানউল্লাহ আমান
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬



বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ : আমানউল্লাহ আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতে দেশ পরিচালিত হলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে। জনগণের অধিকার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের পূর্বশর্ত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, একটি রাষ্ট্রের মূল শক্তি তার জনগণ।
জনগণের প্রত্যাশা অনুযায়ী ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ন্যায়নীতি, সততা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে ন্যায়নীতি ও সুশাসন। জনগণের অধিকার নিশ্চিত করা গেলে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরো বৃদ্ধি পাবে।
ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আমানউল্লাহ আমান বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে নির্বাচিত করেছে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ একটি স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করছে। জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় নতুন করে দেশে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে সুফল বয়ে আসবে।

তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কেরানীগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ভূমি দখলমুক্ত করা হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের কল্যাণে কাজ করতে হলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তাহলেই একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৩০   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৮ ঘন্টা পর মিললো নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ
রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড
জেলা পুলিশের নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন
জুলাইকে ধারণ মানে শুধু দিবস পালন নয়, বৈষম্যহীন সমাজ গড়া: ডিসি
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ