বিয়ের পরে নতুন স্বপ্নে বিভোর রাশমিকা, প্রস্তুত ত্যাগ স্বীকার করতেও!

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ের পরে নতুন স্বপ্নে বিভোর রাশমিকা, প্রস্তুত ত্যাগ স্বীকার করতেও!
সোমবার, ২ মার্চ ২০২৬



বিয়ের পরে নতুন স্বপ্নে বিভোর রাশমিকা, প্রস্তুত ত্যাগ স্বীকার করতেও!

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বর্তমানে এ তারকা দম্পতির ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের ভারসাম্য নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিয়ের রেশ কাটতে না কাটতেই আলোচনায় এসেছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা।

সম্প্রতি রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে সাতপাকে বাঁধা পড়ার পর মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা।

তিনি জানিয়েছেন, সংসার ও সন্তান নিয়ে তিনি এখন থেকেই স্বপ্ন দেখছেন এবং মাতৃত্বকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মনে করেন। সম্প্রতি বিয়ের পর গণমাধ্যমের এক সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা তার এ অনুভূতির কথা খোলাসা করেন।

অভিনেত্রী বলেন, শুধু একটি নয়, একাধিক সন্তানের মা হওয়ার পরিকল্পনা রয়েছে তার। সন্তান স্বামী ও স্ত্রীর মধ্যকার সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তোলে। মা হওয়ার পর সন্তানের নিরাপত্তাই হবে তার কাছে সব থেকে বড় অগ্রাধিকার। সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত। এমনকি প্রয়োজনে পেশাগত জীবনে ছাড় দিতেও পিছপা হবেন না।

বিনোদন জগতে কাজের কোনো ধরাবাধা সময় না থাকলেও তিনি সাফ জানিয়েছেন, মা হওয়ার পর তার কাছে সন্তানই হবে সবার আগে। সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত। এমনকি প্রয়োজনে পেশাগত জীবনে ছাড় দিতেও পিছপা হবেন না বলে জানিয়েছেন রাশমিকা মান্দানা।

বাংলাদেশ সময়: ১৩:৩৭:০৭   ৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান
সার্ক গঠন থেকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানে শহীদ জিয়ার অবদান অনন্য - খন্দকার নাসিরুল ইসলাম
মধুখালীতে নাহিদ ইলেক্ট্রনিক্স এর আয়োজনে লাকি কুপন এর ড্র অনুষ্ঠিত
সংসদে আলোচনা ছাড়াই তেলের দাম বাড়ানো হয়েছে: জামায়াত আমির
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
ইসলামী ব্যাংকে ষড়যন্ত্রের প্রতিবাদে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন
চাষাঢ়ায় তিন ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা
ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় বাংলাদেশ নারী দলের
রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ