লন্ডন ডার্বি জিতল আর্সেনাল, প্যালেসকে হারিয়ে শীর্ষ তিনে ম্যানইউ

প্রথম পাতা » খেলাধুলা » লন্ডন ডার্বি জিতল আর্সেনাল, প্যালেসকে হারিয়ে শীর্ষ তিনে ম্যানইউ
সোমবার, ২ মার্চ ২০২৬



লন্ডন ডার্বি জিতল আর্সেনাল, প্যালেসকে হারিয়ে শীর্ষ তিনে ম্যানইউ

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করল আর্সেনাল। রোববার (১ মার্চ) ১০ জনের চেলসিকে ২-১ গোলে হারিয়েছে আর্তেতার দল। এদিকে ক্রিস্টাল প্যালেসকে একই ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্যালেসকে হারিয়ে টেবিলের তিনে উঠে এসেছে ক্যারিকের দল।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২১তম মিনিটে কর্নার থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন সালিবা। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে সমতায় ফেরে চেলসি। নিজেদের জালে বল পাঠান আর্সেনাল ডিফেন্ডার হিনকাপিয়ে।

দ্বিতীয়ার্ধে আবারও কর্নার থেকে গোল করে আর্সেনাল। ৬৬তম মিনিটে রাইসের কর্নার থেকে গোল করেন টিম্বার। ম্যাচের শেষ দিকে পেদ্রো নেতো লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় চেলসি। এই নিয়ে চলতি মৌসুমে চেলসির খেলোয়াড়রা ৯ বার লাল কার্ড দেখলেন। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে গানাররা।

২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ২৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে চেলসি।

এদিকে আবারও জয়ের দেখা পেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড। প্যালেসের কাছে প্রথমে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পায় রেড ডেভিলরা।

ম্যাচের চতুর্থ মিনিটে প্যালেসের ডিফেন্ডার লাখোয়া দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি ইউনাইটেড। ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে ইউনাইটেডকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। আর ৬৫তম মিনিটে তার ক্রস থেকে হেডে গোল করে ম্যানইউকে জয় এনে দেন বেঞ্জামিন শেস্কো।

২৮ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে ইউনাইটেড। ২০২৩ সালের মে মাসের পর লিগে শীর্ষে তিনে উঠলো ম্যানইউ।

বাংলাদেশ সময়: ১৩:৪০:৪২   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন ক্লাবে যোগ দিলেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের সেই গোলরক্ষক
বিশ্বকাপ ফাইনাল কি আবারও খেলা হবে? যা বললেন স্পেন তারকা
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ