সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার
শনিবার, ৭ নভেম্বর ২০২৬



সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার ডিবি পুলিশ সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

ঘটনা ও উদ্ধার বিবরণ:

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশে জেলাব্যাপী মাদক ও অস্ত্র উদ্ধারের অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক জনাব নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি ‘ক’ জোনের এসআই মিজানুর রহমান, পিপিএম, এসআই মফিজুল ইসলাম, পিপিএম ও এসআই মাহমুদুর রহমানের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল ৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তাদের পিসি/পিআর যাচাই করে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, নারায়ণগঞ্জের বন্দর এলাকায় জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে আসামি জসিম মেহেরপুর সীমান্তের একজন অস্ত্র চোরাকারবারির সঙ্গে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় মেহেরপুর থেকে অস্ত্র নিয়ে কেনাবেচার উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অবস্থানকালে তারা হাতেনাতে আটক হন।

এ ঘটনায় অস্ত্র উদ্ধারের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়:

১। জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫), পিতা: মৃত দ্বীন মোহাম্মদ, মাতা: মৃত সবুরা খাতুন। স্থায়ী ঠিকানা: আকুর ঠাকুরপাড়া, থানা: টাঙ্গাইল সদর, জেলা: টাঙ্গাইল। বর্তমান ঠিকানা: পাইনাদি বিল, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।

২। মোঃ শফিকুর রহমান রনি (৩৫), পিতা: মৃত মোঃ দুলাল হোসেন, মাতা: বিলকিস বেগম। ঠিকানা: উত্তর হাজীগঞ্জ, পাঠানটুলি, বাবুল সাহেবের বাসা, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ।

৩। মোঃ লিটন ওরফে পাইলট লিটন (৪৫), পিতা: মৃত আবুল কাশেম, মাতা: সুফিয়া বেগম। স্থায়ী ঠিকানা: মরিচ বুনিয়া, থানা: পটুয়াখালী সদর, জেলা: পটুয়াখালী। বর্তমান ঠিকানা: শান্তিনগর, কামাল হোসেন হাজী বাড়ি, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।

উদ্ধারকৃত আলামত:

১। একটি বিদেশি ৭.৬৫ পিস্তল।

২। আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৫৮   ৪ বার পঠিত   #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার
৭ নভেম্বর উপলক্ষে ভোলায় বিএনপির র‌্যালি ও আলোচনা সভা
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়
৭ নভেম্বরকে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের দিন হিসেবে উল্লেখ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে সার্বভৌমত্ব র‌্যালিতে নেতৃত্ব দিলেন তারেক রহমান
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়াল সরকার, নিয়োগ দেওয়া হবে নারী সদস্য
অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ