ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬



ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত জুয়েল (৪৫) হত্যা মামলার তিন আসামিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ মঙ্গলবার ভোররাতে র‌্যাব-১০ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. শাহনেওয়াজ (২৩), মো. সিফাত শেখ (১৯) মো. কামাল শেখ (৪৫)।

তাদের সবার বাড়ি ফরিদপুর জেলার কোতয়ালী থানার গোয়ালচামট এলাকায়।
র‌্যাব জানায়, গত ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে ভিকটিম জুয়েলের বাড়ির পাশের রাস্তায় কাপড় শুকানোকে কেন্দ্র করে প্রতিবেশী মনি বেগমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে সকাল ৮টার দিকে শাহনেওয়াজসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে জুয়েলের বাড়িতে ঢুকে গালিগালাজ শুরু করে। এ সময় বাধা দিলে তারা জুয়েল ও তার ভাই সোহেলকে বেধড়ক মারধর করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নিহত জুয়েলের ভাই বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তাধীন থাকাকালে আসামিরা আত্মগোপনে ছিলেন।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে মঙ্গলবার ভোররাতে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৩১:৫৬   ১৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চালু হলো ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন
দেশে কোনো অরাজকতা করতে দেওয়া হবে না : ত্রাণ প্রতিমন্ত্রী
নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে - বিজ্ঞান মন্ত্রী
খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে - খাদ্যমন্ত্রী
তিন দিনে কলা পাকানোর অভিযোগে সালথায় ইউএনওর অভিযান, দোকান ফেলে পালালেন ব্যবসায়ী
৮৫২ নম্বর পেয়ে প্রথম, উপস্থিতিতেও সেরা ইফতাব জাহান প্রীতি
মাদারগঞ্জে প্রধান শিক্ষকের কক্ষে নারী কর্মীকে মারধর, ভাঙল দুই দাঁত
৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালুর উদ্যোগ সরকারের
নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে - স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ